নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হাতের পাতায় লেখা , 'সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড'। নাসিকে আত্মঘাতী বিশেষভাবে সক্ষম তরুণী। রবিবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য নাসিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম দীক্ষা ত্রিভুবন। বয়স আনুমানিক ২১ বছর। নিজের বাড়িতেই তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তখনই দেখা যায়, তাঁর হাতের তালুতে লেখা ‘সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড'।
তরুণীর রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃতার এক আত্মীয় জানিয়েছেন , " ছোটবেলা থেকেই বিশেষভাবে সক্ষম ছিল দীক্ষা। চুপচাপ স্বভাবের মেয়ে ছিল ঠিকই কিন্তু সহজেই লোকের সঙ্গে মিশে যেতে পারত। বিশেষভাবে সক্ষম।প্রতিষ্ঠানেই পড়াশুনা করত। কখনোই মনে হয়নি যে এমন একটা ঘটনা ঘটিয়ে দেবে। বাড়ির সকলের সঙ্গেই ভালভাবে কথাবার্তা বলত। সমস্যা হতেই পারে তবে আমাদের না জানিয়ে এইভাবে চলে যাবে ভাবতে পারিনি।"
গঙ্গাপুর থানার পুলিশ অফিসার মধুকর কাড জানিয়েছেন , "সন্ধ্যে ৬ টা নাগাদ আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই রহস্য উন্মোচন করা হবে। এখনও অবধি এটাই জানতে পেরেছি যে তাঁর হাতে বাবা মাকে নিয়ে একটি নোট লেখা ছিল"
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের