নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ব্রিজের রাস্তায় দেখা দিলো ফাটল। বুধবার সকালে হাওড়ার জনপ্রিয় বাঙালবাবু ব্রিজে ফাটল দেখা যায়। এই ঘটনায় আতঙ্কে রয়েছে যাত্রীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে ওই অংশ টুকু। রাস্তায় ফাটল ধরার সঙ্গে ভাঙন ধরেছে রাস্তার বেশ কিছু অংশে।
সূত্রের খবর , হাওড়ার জিটি রোডে প্রাচীন রেল ওভারব্রিজ হলো বাঙালবাবু ব্রিজ। এই ব্রিজের পাশেই পূর্ব রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভার তৈরির কাজ চলছে বলেই বাঙাল বাবু ব্রিজে ফাটল ধরেছে বলে দাবি স্থানীয়দের। ফাটল ধরা সত্ত্বেও গাড়ি চলাচল স্বাভাবিক রেখেছে প্রশাসন। অনুমান করা হচ্ছে ফ্লাইওভারের কাজের ফলে মাটি সরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলের আধিকারিক। এই ঘটনার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সঙ্গে রেলের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

স্থানীয় বাসিন্দা সুরজিৎ সাহা জানিয়েছেন,' নতুন ব্রিজ তৈরি হলে পুরোনো ব্রিজ এমনিতেই ভাঙবে। কিন্তু এই বাঙালবাবু ব্রিজ আমাদের সবথেকে ব্যস্ততম ব্রিজ। এর ওপর থেকে সমস্ত রকম ভারী গাড়ি চলাফেরা করে। ফাটল এতটাই বেশি যে অতিরিক্ত কোনো ভারী গাড়ি গেলে শুধু এই ব্রিজটা নয় সঙ্গে নতুন তৈরি হওয়া ব্রিজটাও ক্ষতিগ্রস্থ হবে। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়িত্ত্ব রেল কর্তৃপক্ষকেই নিতে হবে।'
পৌরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন,' এই ব্রিজটি আমাদের অনেক পুরোনো দিনের। এর দেখাশোনা প্রধানত রেল কর্তৃপক্ষ করে থাকে। তবে এই ব্রিজটার রক্ষণাবেক্ষন যদি আরও ভালো ভাবে হতো তাহলে এই অবস্থা হতো না। কোনো প্রকার দুর্ঘটনা যাতে না হয় তাই আমি পুলিশের সঙ্গে কথা বলেছি ট্রাফিক রেগুলেট করার জন্য।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের