নিজস্ব প্রতিনিধি , হাওড়া - তিন মাসের এক শিশুকে খুনের ঘটনায় বেরিয়ে এল রোমহর্ষক তথ্য। রাতভর টানা জেরার পর নাতিকে খুনের কথা স্বীকার করেছে ঠাকুমা সারথি বন্দ্যোপাধ্যায়। তার স্বীকারোক্তি রীতিমতো স্তম্ভিত করেছে তদন্তকারী অফিসারদের।
সূত্রের খবর, অভিযুক্ত সারথিকে মঙ্গলবার রাতভর ধরে জেরা করে তদন্তকারীরা। তাদের দাবি, জেরার মুখে ভেঙে পড়ে নাতি হত্যার কথা স্বীকার করেছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারথি জানিয়েছে, বউমা ময়না বন্দ্যোপাধ্যায়কে ‘সহ্য করতে না পেরে’ এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে। ঘটনার দিন ভোরে ময়না বাথরুমে যাওয়ার জন্য শাশুড়ির কাছে নাতিকে একটু দেখার অনুরোধ করেন। সেই অনুরোধেই নাকি হঠাৎ রেগে গিয়ে নাতিকে কোলে নেওয়ার বদলে পুকুরে ফেলে দেয় সারথি। শিশুটি তখনই মারা যায় পুলিশের অনুমান।
তবে তদন্তকারীদের দাবি, প্রকৃত কারণ আড়াল করছে অভিযুক্ত। হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 'ধৃত মহিলা নাতিকে কেন খুন করেছে, তার আসল কারণ এখনও বলছে না। পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত উদ্দেশ্য জানা যেতে পারে।' বুধবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের