নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভারতীয় রেলের সঙ্গে নজিরবিহীন গান্ধীগিরি। বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনে দিনের পর দিন দেরিতে আসা যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের। রবিবারও তার ব্যতিক্রম হল না। প্রায় দু ঘন্টা দেরিতে রবিবার ওন্দাগ্রাম স্টেশনে পৌঁছয় হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই প্রতিবাদেই এদিন অভিনব রূপ দেখালো স্থানীয়রা। স্টেশনে ঢুকতেই ট্রেন চালকের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল ও মিষ্টি। হাতে নেওয়া পোস্টারে লেখা দেরিতে হলেও ওন্দাগ্রামে পৌঁছনোর জন্য ধন্যবাদ।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের তুলনায় অনেক দেরিতে স্টেশনে এসে পৌঁছায়। ফলে নিত্যযাত্রী, পড়ুয়া ও কর্মজীবীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। একাধিকবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনও স্থায়ী সমাধান না করায় এদিন গান্ধীগিরি প্রতিবাদের সিদ্ধান্ত নেন স্থানীয়রা।
গোটা বিষয় নিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, "প্রতিবাদের ভাষা হিসেবে হিংসা নয়, বরং শান্তিপূর্ণ গান্ধীগিরির মাধ্যমেই বার্তা পৌঁছে দিতে চেয়েছি আমরা। ট্রেন চালকের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানানো হয় তারপরেও কোনও প্রতিকার পাইনি আমরা। হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস কখনো নির্দিষ্ট সময়ে স্টেশনে আসে না কখনো দু ঘন্টা আবার কখনো তিন ঘণ্টার বেশিও সময় লেগে যায়। আমাদের আশা আগামী দিনে হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস সময়মতো চলাচল করবে।"
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের