নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বাস্তবে তার উল্টো ছবি। SIR শুনানিতে হাজির হতে বাধ্য হলেন অপারেশন করা ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধা ভোটার। শান্তিপুর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে উঠে আসা এই দৃশ্য ঘিরে তীব্র প্রশ্নের মুখে পড়ল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে।
রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই শুনানি প্রক্রিয়ায় একাধিক জায়গায় হয়রানির অভিযোগ উঠছে কমিশনের বিরুদ্ধে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল গুরুতর অসুস্থ ও ৭০ বছরের ঊর্ধ্ব বয়সি ভোটারদের শুনানির জন্য কেন্দ্রে হাজির হতে হবে না। তাদের ক্ষেত্রে বাড়িতেই শুনানি সম্পন্ন করার কথা বলা হয়েছিল। কিন্তু শান্তিপুর ব্লক অফিসে সেই নির্দেশ কার্যত উপেক্ষিত বলেই অভিযোগ।
SIR শুনানির নোটিশ পেয়ে শান্তিপুরের বাসিন্দা, অপারেশন করা ৭০ ঊর্ধ্ব বৃদ্ধা ভোটার রাধিকা মল্লিক বাধ্য হয়ে হাজির হন শুনানি কেন্দ্রে। শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছেন না। তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার ভয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ব্লক অফিসে পৌঁছান।
রাধিকা দেবীর পরিবারের দাবি, 'আমরা তো জানি না বাড়িতে গিয়ে শুনানির কোনো ব্যবস্থা আছে। আমাদের বাড়িতে গিয়েও কেউ কিছু জানায়নি। আমাদের পক্ষ থেকেও BLO কে কিছু জানানো হয়নি। যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তাই হয়তো আমাদের কিছু জানায়নি।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...