নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর কলকাতায় শক্তি প্রদর্শনে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ঠনঠনিয়া কালীমন্দিরে পুজো দিয়ে রোড শো শুরু করে একাধিক বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুললেন তিনি। আর এই রোড শোতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেল।
বিকেলে কালীমন্দিরে পুজো ও পুরোহিতের আশীর্বাদ নেওয়ার পর বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয় মোদির রোড শো। শোভাবাজার, হাতিবাগান হয়ে খন্না মোড় পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচি ঘিরে ছিল নজিরবিহীন জনসমাগম। কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, বেলেঘাটা, মানিকতলা, চৌরঙ্গী, এন্টালি এবং জোড়াসাঁকো এই সাতটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই রোড শো আয়োজন করা হয়। প্রার্থীরা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে থেকেই প্রচারে অংশ নেন।
রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমায়। একাধিক জায়গায় অস্থায়ী মঞ্চ থেকে ফুল ছড়িয়ে তাকে স্বাগত জানানো হয়। তবে বিপুল ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। শোভাবাজার ও হাতিবাগান এলাকায় কিছু উচ্ছ্বসিত সমর্থক ব্যারিকেড সরানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তারক্ষীরা।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের