নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিশ্বকর্মা পুজোর দিন শিলিগুড়িতে মর্মান্তিক ঘটনা। গ্যারেজের ভেতর থেকে উদ্ধার হল গ্যারেজকর্মীর দেহ উদ্ধার। সারারাত খোঁজ না পাওয়ার পর গ্যারেজ থেকে উদ্ধার হল নিথর দেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি এনজিপি সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর , শিলিগুড়ি এনজিপির বাসিন্দা শ্রীধর দাস দীর্ঘ কয়েক বছর ধরে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন একটি গ্যারেজে কাজ করতেন। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে মঙ্গলবার রাতে বাকি কর্মীদের সঙ্গে গ্যারেজ পরিষ্কার করে খাওয়া দাওয়া করেন। বাড়ির লোকেরা তার জন্য অপেক্ষা করছিলেন। তবে রাত গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ফোন করেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বুধবার সন্ধ্যেতে এক কর্মী গ্যারেজের দিকে গেলে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
শ্রীধরকে ভীষণই পছন্দ করতেন সকলে। তার ব্যবহার ছিল ভীষণই ভাল। কখনোই তাকে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি এমনকি রাগারাগিও করতেন না। তাই এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির লোককে খবর দেওয়া হয়। বাড়ির লোক ঘটনায় ভীষণই শোকস্তব্ধ। মৃতদেহ দেখে অঝোরে কাঁদতে শুরু করেন শ্রীধরের আত্মীয়। তবে নিয়ম অনুযায়ী তাকে মৃতদেহের পাশে যেতে দেয়নি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের