নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - গঙ্গারামপুর স্টেডিয়ামে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, প্রশাসনের কাছে আবেদন করা সত্ত্বেও পুলিশ সভার অনুমোদন দেয়নি। যদিও পুরসভার তরফে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি আগেই দেওয়া হয়েছে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, গঙ্গারামপুর স্টেডিয়ামে শনিবারের সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিজেপির দাবি, প্রশাসনের কাছে সভার অনুমতির আবেদন জানানো হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনও অনুমোদন দেয়নি। অথচ পুরসভার কাছে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার পরেই গঙ্গারামপুর পুরসভা স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব।
বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অভিযোগ করেন, 'রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রশাসন সভার অনুমতি আটকে রেখেছে। পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলনে নামব।' তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন, 'অনুমতি না পেলেও শনিবার নির্ধারিত সময়, নির্দিষ্ট জায়গায় সভা অনুষ্ঠিত হবে।'
শনিবারের এই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের একাধিক বিজেপি নেতা-নেত্রীরা। ইতিমধ্যেই শহরের রাস্তায় বিজেপির পোস্টার, ব্যানার ও ঝাণ্ডায় ভরে উঠেছে গঙ্গারামপুর।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের