নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার মর্মান্তিক গুদাম বিপর্যয়ের পর রাজ্যে নির্মাণ নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান নিল সরকার। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, কলকাতা-সহ একাধিক পুরসভা এলাকায় সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ আপাতত বন্ধ রাখা হবে। প্রতিটি বিল্ডিং প্ল্যানের বিশেষ অডিট না হওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ চালানোর অনুমতি মিলবে না। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তাও স্পষ্ট করে দিল রাজ্য সরকার।
বৃহস্পতিবার তারাতলা বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণ পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে একাধিক অনিয়ম ও গাফিলতির ফলেই এমন দুর্ঘটনার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা, রাজারহাট-নিউ টাউন, মহেশতলা, বজবজ, পুজালি, সোনারপুর এবং বারুইপুর পুরসভা এলাকায় চলতে থাকা সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, প্রতিটি নির্মাণ প্রকল্পের নকশা, অনুমোদন এবং নিরাপত্তা মানদণ্ড খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। নতুন এই কমিটিতে থাকছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে, খলিল আহমেদ, রাজেশ সিনহা, রচনা ভগত, ডিজি বিল্ডিং, ডিজি ফায়ার এবং আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা-সহ একাধিক প্রযুক্তিগত ও প্রশাসনিক আধিকারিক। তাদের দায়িত্ব হবে সমস্ত বিল্ডিং প্ল্যান অডিট করে নিরাপত্তা সংক্রান্ত কোনও ত্রুটি বা অনিয়ম রয়েছে কিনা তা পরীক্ষা করা।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কমিটির সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ শুরু করা যাবে না। শুধু তাই নয়, তদন্তে কোনও অনিয়ম বা বেআইনি অনুমোদনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। প্রয়োজন হলে জেলের মুখও দেখতে হবে অভিযুক্তদের।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের