নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদলের বাংলায় অনুপ্রবেশ রুখতে বড়সড় পদক্ষেপ নিল বিজেপি সরকার। বুধবার থেকেই রাজ্যে কার্যকর করা হল ‘পুশব্যাক’ আইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সরকারের।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০২৫ সালেই কেন্দ্রীয় সরকার রাজ্যকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশিকা পাঠিয়েছিল। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেই নির্দেশ কার্যকর করেনি বলে অভিযোগ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই নির্দেশিকাই এবার বাস্তবায়িত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর কথায়, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুলিশ বিএসএফের হাতে তুলে দেবে। এরপর সীমান্তরক্ষী বাহিনী প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠাবে। সরকারের দাবি, এর ফলে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও বেআইনি কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
একইসঙ্গে CAA আইন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' সিএএর অন্তর্ভুক্ত ৭টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিএএ অনুযায়ী আওতায় আসবেন। যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাদের পুলিশ কোনওভাবেই হেনস্তা বা আটক করতে পারবে না।'
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের