নিজস্ব প্রতিনিধি , আরামবাগ - রামকৃষ্ণ সেতুর পুনঃনির্মাণের ফলে যাত্রীদের ঠিকমতো মিলছে না টোটো পরিষেবা। পৌরসভা থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করার পরেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ। টোটো চার্জ দিয়ে চালাতে হয়, এবং ধীর গতির গাড়ি পাল্টা সাফাই টোটো চালকদের।
সূত্রের খবর,হুগলী জেলার আরামবাগ পৌরসভা থেকে চালু হয়েছে বিনামূল্যে টোটো পরিষেবা। কিন্তু সর্বসাকুল্যে দশটি টোটো চলছে। যাত্রীদের পরিমাণ এতই বেশি কখনও ২ ঘন্টা আবার কখনও ৩ ঘণ্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে বিক্ষুব্ধ যাত্রীরা।
ঘটনা প্রসঙ্গে এক যাত্রী সবিতা রায় জানান, ' ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টোটো মিলছে না। সিভিক পুলিশ ঠিকমতো লাইনটি দেখছে না। যারা দাঁড়িয়ে থাকছে তাদের ফেলে অন্য পরে আসা যাত্রীরা চলে যাচ্ছে। কিছু বললেই বলছে তোমরা লাইন ঠিক কর।'
পাল্টা টোটো চালক রাজু সাহার দাবি, ' অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দেওয়া হচ্ছে। টোটো গুলি ধীরগতির গাড়ি। ফলে এতটা রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে অনেকক্ষণ। আবার টোটো চার্জেও দিতে হয় ফলে কিছুক্ষণ সময় লেগে যায়। বৃষ্টি বাদলের মধ্যেও পরিষেবা দেওয়া হয়। সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে সব ঠিক হয়ে যাবে।'
প্রসঙ্গত , হুগলির রামকৃষ্ণ সেতুর একটি গাড়ওয়াল ভেঙে পড়েছে। তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে সমস্ত ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র হালকা গাড়ি যেমন টোটো অটো এগুলোই যেতে পারছে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে হুগলি পৌরসভার তরফ থেকে এই বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়। কিন্তু পরিষেবা অত্যন্ত ধীর গতির। তার কারনেই বিক্ষুব্ধ যাত্রীরা।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের