নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের প্রকৃত নেতৃত্ব ও দলের সাংগঠনিক বৈধতা নিয়ে চলা দ্বন্দ্বে এবার সরাসরি হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকেই নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। আগামী ৬ জুলাইয়ের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এই পদক্ষেপের পর ঘাসফুল শিবিরের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করে জাতীয় কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পৃথক বৈঠক করে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করে এবং মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে চেয়ারম্যান ঘোষণা করে সেই তালিকাও কমিশনের কাছে জমা দেয়।
এরপর ৯ জন বিধায়ক ও এক প্রাক্তন মন্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি দাবি করেন, তারাই আসল তৃণমূল এবং দলের সংগঠন, প্রতীক ও তহবিলের উপর তাদের দাবিই অধিক শক্তিশালী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন দুই শিবিরকেই চিঠি দিয়ে জানিয়েছে, আগামী সোমবার বিকেলের মধ্যে নিজেদের দাবি, যুক্তি এবং তার সমর্থনে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণ খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের