নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবদলের পর এবার সংসদে ফেরার লড়াই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় তাদের মনোনয়নকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ফলে এই মনোনয়নপর্ব রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
গত বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে শমীক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূলের তিন প্রাক্তন সাংসদ। তাদের যোগদানের পরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভার উপনির্বাচনে এই তিন নেতাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করে। সোমবার বিধানসভায় তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন। জানা গেছে, এই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের একাধিক শীর্ষ নেতা।
আগামী ২৪ জুলাই রাজ্যসভার এই তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলের ভাঙনের মাঝেই আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ান সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। তারপরেই বিজেপিতে তাদের যোগদান রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে। যোগদানের কয়েক ঘণ্টার পরেই দলের পক্ষ থেকে তিনজনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের