নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নাতির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ঠাকুমা। দিনের পর দিন ঠাকুমার অনুরোধ না শুনে নিজের উশৃঙ্খল জীবনযাপন করছিলেন হাবড়ার এক যুবক। পারিবারিক পরিবেশ সহ এলাকার কথা না ভেবে নিজের মনের কথাই শুনতেন। আজ তার পরিণতি ঠাকুমার আত্মহত্যা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , নাতি গান বাজনা ভীষণই পছন্দ করতেন। তবে দিনের থেকে বেশি মাঝরাতে ড্রাম , গিটার বাজিয়ে জোরে জোরে গান করতেন। ছাদে উঠে এতটাই বেসুরে চিৎকার করতেন যেখানে ঠাকুমার বুকে সমস্যা দেখা দিত। এমনকি প্রতিবেশীরাও তার এই অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে। নাতিকে ডেকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন তবে লাভ হয়নি। মদ , গাঁজার নেশায় ডুবে চিৎকার করতেন , দাপাদাপি করতেন। বলাবাহুল্য, গান তো করতেনই না উল্টে সকলের ওপর অত্যাচার করতেন।
মা বাবা বলার পরেই কোনো সুরাহা হয়নি। বরং ঠাকুমাকে বলতেন , "আর কয়েকদিন বাদে তো এমনি চলে যাবে। তো আমায় বাঁধা দিচ্ছ কেন?" সকালের দিকে যখন গানবাজনা করতেন ভদ্রলোকের মতই। সন্ধ্যে থেকে শুরু হতো নাতির উৎপাত। তখন সহ্য করতে না পেরে মন্দিরে যেতেন ঠাকুমা। রাতের খাবারের পর প্রতিদিন মদ , গাঁজা খেয়ে ছাদে উঠে বেসুরো গান গাইতেন। আর রাত্রে যে গানগুলো করতেন ওগুলো ভীষণই রুচিহীন। তাই পরিবারের লোক তো অবশ্যই পাড়ার লোকও প্রতিবাদ জানায়।
শেষমেষ নাতির অত্যাচার সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেন ঠাকুমা। পাশে চিঠিতে লিখে যান, "নাতি ঠাকুমার সবচেয়ে আদরের। সেই নাতি এমন কথা বলার পর আর কি বা করা যায়। হয়তো আরও কয়েকবছর বাঁচতাম। তবে বার্ধক্যজনিত সমস্যায় নাতি বুঝল না। আর সত্যি বলতে এটা কারণ নাই মনে হতে পারে। তবে সকলেই ওর উশৃঙ্খল জীবনযাপন সম্মন্ধে জানতেন। রাতে ওর অত্যাচার মেনে নেওয়া যেত না। তাই বাধ্য হয় এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।"
প্রতিবেশী সৌরভ সরকার জানিয়েছেন , "এটা গত কয়েক মাস ধরেই চলছে। হঠাৎ হঠাৎ বেসুরো গান গাইতেন। চিৎকার করতেন। আবার বাবার সঙ্গেও অনেকবার ঝামেলা লেগেছে। আমার সঙ্গেও হয়েছে। তবে নেশা করা ছাড়া আমার সঙ্গে ভালই ব্যবহার করত। তবে এমনি ওর ব্যবহার খুবই উগ্র ছিল। পরিবারের লোক বলুন প্রতিবেশীদের সঙ্গে বলুন কাউকেই পরোয়া করতেন না। ঠাকুমা আমাকেও অনেকবার বলেছে বোঝানোর চেষ্টা করেছি কাজ হয়নি। খুব ভালবাসতো আমায়। আমাদের বাড়ি আসত।।আর মায়ের সঙ্গে গল্প করত। অনেক আশীর্বাদ করত আমায়।ভাবতেই পারছিনা সেই ঠাকুমা আজ নেই।"
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের