নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বালি খাদানে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীদের একাংশ। নিয়মবহির্ভূতভাবে বালি উত্তোলন সহ সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে, শুক্রবার খাদান এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, খাদান এলাকায় তল্লাশি চালিয়ে ৩ টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। পাশাপাশি একটি প্রিন্টার মেশিন সহ বালি পরিবহণ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। আটক ডাম্পারগুলির বৈধ কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার হওয়া নথি পরীক্ষা করছে পুলিশ। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিয়ম না মেনে বালি উত্তোলন চলছে। প্রশাসনের একাংশের মদতেই এই কারবার চলছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। বালি উত্তোলন সহ পরিবহণে কোনও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারীদের বক্তব্য,'আমরা দীর্ঘ দিন ধরেই নদী থেকে অবৈধ বালি তোলার খবর পাচ্ছিলাম। এ বিষয়ে রাজ্য সহ জেলা নেতাদের অবহিতও করেছিলাম। কিন্তু কাজ না থামায় প্রায় ১৫০ জন লোক নিয়ে এসে আমরা মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করার কাজ বন্ধ করে দিই। পুলিশকে খবর দেওয়া হয়। বিনা রয়্যালটিতে প্রতিদিন বহু গাড়ি লোড হয়ে যাচ্ছে। এমনকি সেদিন সকালেও ৭৫টির মতো গাড়ি চলে গেছে। তৃণমূলের স্থানীয় এক মাফিয়া এর জন্য দায়ী। মোটা টাকার লোভ দেখিয়ে স্থানীয় কিছু বিজেপি কর্মী নেতাকেও এই অবৈধ কাজে জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।
আমরা যখন তল্লাশি চালাতে যাই, তখন সেখান থেকে ল্যাপটপ সহ খাতাপত্র নিয়ে অনেকে নদী জঙ্গলের পথ ধরে পালিয়ে যায়। কাজ যদি বৈধই হতো, তবে তারা এভাবে পালিয়ে না গিয়ে সকাল থেকে কত গাড়ি গেছে তার হিসাব ল্যাপটপে দেখাতো। মহানন্দা নদী থেকে জল তুলে শিলিগুড়ি কর্পোরেশনে সরবরাহের জন্য মূলত ড্রেজিংয়ের টেন্ডার হয়েছিল। অথচ সেটির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে অবৈধ বালি পাচার করা হচ্ছে। আমরা এই অবৈধ কারবার পুরোপুরি বন্ধ করতে চাই। আমাদের দল ভারতীয় জনতা পার্টি সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। যদি দলেরও কেউ এতে জড়িত থাকে তবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে'।
জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নৌকা নিয়ে বাড়ির ভিতর থেকে মালপত্র স্থানান্তর গ্রামবাসীদের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়িকা রেখা পাত্র
জাতীয় সড়ক সংলগ্ন ৫ তলা ভবন থেকে কালো ধোঁয়া, আতঙ্কে স্থানীয়রা
সমুদ্র উপকূলে পুলিশের সতর্কতা
পড়াশোনা নিয়ে সমস্যায় পড়ুয়ারা
আদ্যাপীঠে আধ্যাত্মিক জাগরণের ডাক মুখ্যমন্ত্রীর
রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যার অভিযোগ
৩০ দিনের যাত্রায় বাংলা, বিহার ও উত্তরপ্রদেশ পেরিয়ে কেদারনাথ যাওয়ার লক্ষ্য
ভোরের দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাসের সামনের অংশ, আহতদের হাসপাতালে ভর্তি
ধর্মীয় পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ প্রশাসনের
ডিসেম্বরের নির্বাচনের ইঙ্গিত অগ্নিমিত্রার
প্রতিশ্রুতি দিয়েও কাজ না করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল না করা ব্যক্তিদের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ
৫ কোটির সংস্কার প্রকল্পে মোহবনিতে গড়বে সংগ্রহশালা-গ্যালারি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের