নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পুজো শেষ হতে না হতেই ফের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলা। অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি পুরোটাই বিজেপিদের অভ্যন্তরীণ গোষ্ঠীদন্ধ।

সূত্রের খবর, কোচবিহারের দিনহাটা সংলগ্ন ভেটাগুড়িতে বিজেপি দলীয় কর্মীদের বাড়িতে ঢুকে অতর্কিতে ভয়াবহ হামলা চালানো হয় বলে অভিযোগ।

পরপর চার বিজেপি কর্মীকে আক্রমণ করা হয়। ভেটাগুড়ির বাসিন্দা সুমিতা বর্মন, দীপঙ্কর বর্মন সুরজ বর্মনসহ রাজেশ বর্মণের বাড়িতেও ভাঙচুর করা হয়। বাইক থেকে শুরু করে আলমারি , বাড়ি সবকিছুই ভাঙার চেষ্টা চলেছে। বিধানসভা ভোটের এখনও মাসকয়েক বাকি। তবে তার আগেই এমন অপ্রীতিকর পরিস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজনীতিবিদদের।

আক্রান্ত বিজেপি কর্মী সুমিতা বর্মন ক্ষোভ প্রকাশ করে জানান, “ রান্নাঘরে ঢুকে গ্যাস, হাঁড়ি , জলের পাম্প সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার পরিস্থিতিও রাখেনি। জানি বারংবার বিরোধী দলের হামলার স্বীকার কেন হচ্ছি, তবে এর সঠিক বিচার চাই।”

যাবতীয় অভিযোগ অস্বীকার করে কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানান, “আমরা খোঁজ নিয়ে দেখেছি তৃণমূল কংগ্রেস এমন কোনো ঘটনার সঙ্গে যুক্ত নেই। তবে ভাঙচুরের বিষয়টি সম্পর্কে আমরা আরও খোঁজ নিয়ে দেখব।”

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের