নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল। ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয়রা। মুহূর্তেই উত্তেজনা ছাড়িয়ে পরে হাসপাতাল চত্বরে
সূত্রের খবর , বৃহস্পতিবার সকাল ৭ তা নাগাদ বীরভূমের সিউড়ি হাসপাতালে ঝুমা কোঁড়া (২৯) নামে এক রোগী মারা যায়। ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে রোগীর আত্মীয়রা। অভিযোগ , 'কাল হাসপাতালে ভর্তি হওয়া সত্ত্বেও একবারও ডাক্তার দেখতে আসেনি।' ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
গত চারদিন আগে দুবরাজপুরে কাজ করার সময় ঝুমার পায়ে ইট পড়ে গুরুতর চোট লাগে। ব্যথা অসহনীয় হয়ে উঠলে গতকাল দুপুরে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ইনজেকশন দেওয়ার পরপরই ঝুমার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। মেয়ের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছে মৃতার মা।
ঘটনা প্রসঙ্গে মৃতার মা স্বরস্বতী কোঁড়া বলেন, 'ডাক্তারের কাছে কাল রাতে চারবার গেছি ,কেউ দেখলো না আমার মেয়েকে। সবাই তাড়িয়ে দিয়েছে। গরীব মানুষের কোনো চিকিৎসাই হয়না এখানে। বিনা চিকিৎসায় আমার মেয়ে মারা গেলো।'
ঘটনায় হাপাতালের সুপার বলেন , 'হাসপাতালের যা ডক্টর বা নার্স আছে তার থেকে রোগীর সংখ্যা আরও বেশি। অনেক অসুবিধার মধ্যেই আমাদেরকে রোগী পরিষেবা দিতে হয়। যেকোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু যার মৃত্যু হওয়ার কথা নয় তার মৃত্যু হলে আমরা তদন্ত করবো। ইতিমধ্যেই মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।'
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের