নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সম্প্রতি একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা সামনে আসছে। আর এবার চকাই এলাকায় দুষ্কৃতী হামলায় খুন হলেন তৃণমূল নেতা সেকেন্দার খান। দুষ্কৃতী হামলায় খুন সেকেন্দারের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সোমবার রাত ৯ টা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খান ওরফে সায়ন শেখ। বাইক নিয়ে যাওয়ার চকাই গ্রামে ঢোকার মুখে আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায় তার ওপর। তাকে লক্ষ্য করে পরপর ৩ রাউন্ড গুলি চালানো হয়। মাথা ও পিঠে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেকেন্দার খান এলাকার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা এবং ভোট পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।
খবর পেয়ে সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপশি, দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব না অন্য কোনো কারণ সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
যদিও পরিবারের পক্ষ থেকে অপর স্থানীয় তৃণমূল নেতা নাসিম শেখের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। পরিবারের দাবি, নাসিম বরাবর সেকেন্দারকে বলতো তাকে তৃণমূল করতে দেবে না। গ্রামের সমস্ত উন্নয়নের কাজ সেকেন্দার করতো আর সেটা নিয়েই হিংসা ছিল নাসিমের। ঘটনার পরপরেই নাসিম সহ তার পরিবার গ্রাম ছেড়ে পলাতক।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তের বক্তব্য, সম্পূর্ণ ঘটনাটি রাজনৈতিক খুন। বিজেপি সিপিএমের হাত ধরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের মধ্যেই এই ধরনের দুষ্কৃতীরা অবাধ চলাফেরা করতে পারছে। গণতান্ত্রিক উপায়ে পারছে না তাই গায়ের জোর দেখিয়ে ২৬ এর নির্বাচন জেতার চেষ্টা করছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের