নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দলের বিরুদ্ধে ধারাবাহিক মন্তব্য থেকে নতুন দল সংগঠনের ইঙ্গিত নিয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে হুমায়ুন কবীর। এবার জমির মালিকের অনুমতি ছাড়াই বাবরি মসজিদের শিলান্যাসের উদ্যোগে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আগামী ৬ ডিসেম্বরের আগে তার এই পদক্ষেপ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভরতপুর।
আগেও বহুবার দলের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূলের সতর্কবার্তাও তাকে দমাতে পারেনি। বরং সম্প্রতি তিনি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। এর মাঝেই বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতিবহ ৬ ডিসেম্বরের দিনটি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এইদিন কলকাতার গান্ধীমূর্তির সামনে তৃণমূল সংহতি দিবস পালন করবে। তবে হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, তিনি সেই অনুষ্ঠানে যোগ দেবেন না। বরং মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন।
তবে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, বেলডাঙার কৃষক তাজিমুদ্দিন চৌধুরীর মালিকানাধীন ৬ বিঘার জমিতে শিলান্যাসের আয়োজন শুরু হয়েছে। কিন্তু জমির প্রকৃত মালিক তাজিমুদ্দিন স্পষ্ট জানান, তিনি জমি বিক্রি করবেন না এবং ওই জমিতে কোনওভাবেই বাবরি মসজিদ গড়ে উঠুক তা চান না। তবুও সেখানে প্রস্তুতি শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জমির মালিকের সম্মতি ছাড়াই কীভাবে এমন উদ্যোগ নিলেন এক জনপ্রতিনিধি?
যদিও এই নিয়ে বিধায়ক হুমায়ুন কবীর জানান, 'বেলডাঙ্গায় একাধিক জায়গা দেখা রয়েছে। আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই। কোনও শক্তি রোধ করতে পারবে না। আমি মসজিদের শিলান্যাস করবো সেটা কখন করবো তা নিয়ে বাকিদের এতো কৌতূহল কিসের? জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার একার নয়। দরকার হলে লড়াই হবে।'
হুমায়ুন কবীর আরও বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় ও কোনো অমুসলিমের সাহায্য নেবো না এই মসজিদ করার জন্য। গোটা ভারতে অনেক মুসলিম বড়লোক আছে। আমার বাজেট ১২৫ কোটি সেটা দিয়েই আমি যা করার করবো। কাঠামো কিছুই বদল হবে না শুধু উচ্চতা গুলো কিছুটা বেড়ে যাবে। মুসলিম সম্প্রদায়ের মানুষ যাতে বলতে পারে এক শ্রেণীর মানুষ চক্রান্ত করে তৎকালীন সরকার মসজিদ ভেঙে ছিল।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের