নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তুমুল উত্তেজনা। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, জল এবং জুতো। ওঠে চোর ও ডাকাতরানি স্লোগানও। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।
রবিবার দুপুরে হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং উপাসনা চৌধুরী। মমতার কনভয় এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয়। এমনকি জুতো ছোড়ার অভিযোগও উঠেছে। বিক্ষোভকারীদের একাংশকে চোর এবং ডাকাতরানি স্লোগান দিতেও শোনা যায়। প্রবল বিক্ষোভের মধ্যেও অবশ্য নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনার তীব্র নিন্দা করে মমতা অভিযোগ করেন, তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এবং গাড়ির ক্ষতি করা হয়েছে। তার দাবি, ‘বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে।' এই ঘটনার পরেই সরব হন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিক্ষোভের পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘এটা করা যায় না। এটা বাংলার রীতি নয়।’ একইসঙ্গে ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও দাবি করেন তিনি।
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের