নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - একইসঙ্গে নিখোঁজ তিন নাবালিকা। এই অপ্রত্যাশিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ৪৭ ওয়ার্ডে। ১৪ বছরের ওই তিন নাবালিকার নাম - দীপা রায়, মনিকা সরকার, প্রিয়াঙ্কা শীল। ক্লাস সেভেনের তিনজন কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী। ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে। এই ঘটনার পর থেকে পরিবারগুলোর চোখে এখন শুধু একটাই প্রতীক্ষা, সন্তানেরা যেন দ্রুত নিরাপদে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে বাড়ি থেকে পাতি কলোনির ৪ নং পার্কের উদ্যেশ্যে বেরিয়েছিল তিনজন। দুপুরের মধ্যে ফিরবে জানিয়েছিল। দুপুর গড়িয়ে বিকেল হলেও দেখা মেলেনি কারও। বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বন্ধুবান্ধব থেকে আত্মীয় পরিজন সবাইকে ফোন করেও কোন হদিশ মেলেনি। আশঙ্কার ফলে পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ির প্রধাননগর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।

প্রিয়াঙ্কা শীলের মা পম্পা শীলের আশঙ্কা,' এইভাবে তিনজন একসঙ্গে ঘণ্টার পর ঘণ্টা নিখোঁজ থাকা স্বাভাবিক নয়, ওদের নিশ্চয় কেউ অপহরণ করেছে '। পুলিশের পক্ষ থেকে তিনজনের সর্বশেষ লোকেশন, যাত্রাপথ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত কোনও সূত্র মেলেনি।

স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি কানাই পাঠক পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে জানান,' প্রায় প্রত্যেকদিনই কোথাও না কোথাও এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনকে অনুরোধ করব আরও দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, তিন কন্যাকে অবিলম্বে খুঁজে বের করা হোক, না হলে রাজ্য বিজেপি থানা ঘেরাও করবে '।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের