নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট ইস্যুতে জেন জিদের আন্দোলন সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচনায় এসেছে। এই আন্দোলনের জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়েও তৈরি হয়েছিল রাজনৈতিক চাপ। তাছাড়া স্কলারশিপের টাকা পেতে দেরি সহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মধ্যে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের ক্ষোভ কমাতে স্কলারশিপ ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্র।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে জাতীয় স্কলারশিপ পোর্টালে চালু হচ্ছে নতুন নিয়ম। আগের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ' ব্যবস্থার বদলে এবার এক জন পড়ুয়া একাধিক স্কলারশিপ পেতে পারবেন। যোগ্যতা থাকলে মেধাভিত্তিক স্কলারশিপের পাশাপাশি একাধিক কল্যাণমূলক স্কলারশিপ নেওয়ার সুযোগ থাকবে। এর ফলে আগে নিয়মের কারণে যে পড়ুয়ারা একাধিক সহায়তা থেকে বঞ্চিত হতেন, তাদের সুবিধা বাড়বে।
নতুন ব্যবস্থায় স্কলারশিপকে মূলত মেধাভিত্তিক আর কল্যাণমূলক এই দুই ভাগে রাখা হয়েছে। আর্থিক পরিস্থিতি বা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর কারণে কেউ কল্যাণমূলক স্কলারশিপ পেলে তার মেধাভিত্তিক স্কলারশিপ বন্ধ হবে না। একইভাবে মেধাভিত্তিক সহায়তা পাওয়ার কারণে যোগ্য কল্যাণমূলক স্কলারশিপ থেকেও তাকে বাদ দেওয়া যাবে না। যোগ্যতা থাকলে একসঙ্গে একাধিক সরকারি সহায়তা পাওয়ার রাস্তা খুলছে।
আবেদন প্রক্রিয়াও এবার আরও সহজ করা হচ্ছে। একবার দেওয়া ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য জাতীয় স্কলারশিপ পোর্টালে সংরক্ষিত থাকবে। পরের বার অন্য স্কলারশিপের আবেদন করার সময় সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। এতে বারবার একই তথ্য জমা দেওয়ার ঝামেলা কমবে। পাশাপাশি যাচাইয়ের কাজও আরও স্বচ্ছ হবে।
পড়ুয়াদের একাধিক আবেদন সংশ্লিষ্ট আধিকারিকেরা একই জায়গা থেকে দেখতে পারবেন। ফলে আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের কথা জানিয়ে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে পড়ুয়াদের মধ্যে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। তবে এই নয়া নীতির মাধ্যমে পড়ুয়াদের ভরসা কতটা ফিরবে, এখন সেদিকেই নজর রয়েছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের