নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - রাতারাতি ভেঙে গেল একটা গোটা সংসার। মা ও তিন নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেও বাঁচানো গেল না। একই পরিবারের চারজনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরেন পরিবারের কর্তা, যিনি ভিনরাজ্যে সবজি বিক্রির কাজে যুক্ত। বাড়িতে ঢুকেই দেখেন স্ত্রী প্রিয়া গরাই (৩২) ও তিন মেয়ে বৈশাখী গরাই ( ১২) পল্লবী গরাই (১০), ও সৌরবী গরাই (৬) মেঝেতে নিথর অবস্থায় পড়ে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে নিয়ে ছুটে যান বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, ভাই কাজে গিয়েছিল। ফিরে এসে দেখে এমন অদ্ভুত ঘটনা। আমরা কেউ এ কিছু বুঝতে পারিনি , কি কারণে এমন হয়েছে সে বিষয় কিছুই জানিনা ।”
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের