নিজস্ব প্রতিনিধি , হুগলী - সাংবাদিক হেনস্থার ঘটনা নতুন নয়। অতীতে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরা। ফের সেই একই চিত্র। আরামবাগে অ্যাপেক্স নার্সিংহোমের সামনে চরম হেনস্থা করা হল সাংবাদিককে। ঘটনায় শোরগোল ছড়ায় নার্সিংহোম চত্বরে।
সূত্রের খবর , নার্সিংহোমের সামনে একই নম্বরপ্লেটের দুটি বাইক দেখতে পান এক স্থানীয়। খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছান আরামবাগ পোস্ট-এর এক সাংবাদিক সুরজ আলি খান। এরপর হঠাৎই নার্সিংহোম থেকে বেরিয়ে আসেন কর্ণধার মুফতি আব্দুল জামাল। সাংবাদিককে তার কাজে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। তিনি না মানায় হাত থেকে ফোন কেড়ে নেন। তার গায়ে হাত তুলতে যান। এরপরেই প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। সাংবাদিকের পাশে দাঁড়ান।

স্থানীয়রা রীতিমত নার্সিংহোম কর্ণধারকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন , কেন সাংবাদিকের ফোনে হাত দেওয়া হবে। এরপর উত্তর না পাওয়ায় চোর চোর বলে স্লোগান দিতে শুরু করেন। স্থানীয়রা জানান এর আগেও নার্সিংহোমের কর্ণধারের ওপর দুর্নীতির অভিযোগ উঠেছে। তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে পুনরায় সাংবাদিকের হাতে তুলে দেন স্থানীয়রা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ পুলিশ। একটি বাইক ততক্ষণে সরিয়ে ফেলা হলেও আর একটি আটক করে পুলিশ। এরপরই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক।

সুরজ আলি খান বলেন , "দুটি একই নম্বরের বাইক দেখে খবর পাওয়ার পর আমরা লাইভ করতে যাই। এরপর হঠাৎই হাসপাতাল থেকে কর্ণধার বেরিয়ে এসে বলেন তাদের ছেলেদের বাইক। কিন্তু আমরা জানতে পারি বাইকটা ওনারই। এরপর একটি বাইক সরিয়ে নেওয়া হয়। আর একটি সরানোর সময় মুফতি জামালকে প্রশ্ন করা হলে তিনি হেনস্থা করেন। বারংবার এই সাংবাদিক হেনস্থা আমরা মেনে নেব না। আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করব আমরা। স্থানীয়দের তরফে শুনলাম জামালের নামে এর আগেও দুর্নীতির অভিযোগ রয়েছে।"
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের