নিজস্ব প্রতিনিধি, হুগলী - দুর্গাপুজো মানেই উৎসব, আনন্দ আর চিরন্তন রীতি। কিন্তু হুগলীর বৈঁচিগ্রামে এই পুজোর রূপটা একেবারেই আলাদা। কারণ, একই গ্রামে যুগ যুগ ধরে দুই রূপে পূজিত হন দেবী দুর্গা।একদিকে সর্বানী, অন্যদিকে সার্বণরূপে। দুই প্রতিমা, দুই পরিবার, কিন্তু বিসর্জন হয় একই ঘাটে।

স্থানীয় সূত্রে জানা গেছে ,সার্বণ পুজোর ইতিহাস জুড়ে রয়েছে নানান বৈচিত্র।পরিবারের সদস্য সমীর চক্রবর্তী জানিয়েছেন, এই পুজো শুরু করেছিলেন ঈশ্বর দিগম্বর চক্রবর্তী। লোকমুখে শোনা যায়, আকবরের আমলে স্বপ্নাদেশ পেয়ে তিনি পুজো শুরু করেছিলেন। দেবী নিজেই তাঁকে বলেছিলেন, “আমি মা সর্বানী।” সেই থেকে দেবীর নামকরণ হয় সর্বানী।
প্রথমে দেবীর পুজো হয় পঞ্চমুণ্ডির আসনে, পরে কাঠামোয় প্রতিমা প্রতিষ্ঠিত হয়। বিশেষত্ব হলো, এখানে দেবীর সিংহ নয়, থাকে নরসিংহ। দেবীর সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক বা সরস্বতী কেউই থাকেন না। ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়, নবমীতে ১৬ প্রকার নৈবেদ্য আর দশমীতে বিশেষ ভোগ হিসেবে ল্যাঠা মাছ পোড়া নিবেদন করা হয়।

আগে এখানে ছাগল বলি দেওয়া হতো। কিন্তু কথিত আছে, দেবী নিজে মুখ ফিরিয়ে নেন এবং স্বপ্নাদেশ দেন বলি বন্ধ করার। তারপর থেকেই এখানে ছাগলের বদলে কলা, শশা, কুমড়ো, আঁখ ও ছাঁচির প্রতীকী বলি হয়। বিশেষ ব্যাপার হলো, বলি কোনো পুরোহিত দেন না, পরিবারের সদস্যই এই দায়িত্ব নেন।
অন্যদিকে, একই গ্রামের ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজো পরিচিত “সার্বণ” নামে। এই পুজো কত পুরনো, তার সঠিক হিসাব জানা নেই। পরিবারের সদস্য কুমকুম ভট্টাচার্য জানান, মহাপ্রভু চৈতন্যদেবের জন্মেরও আগে এই পুজো শুরু হয়েছিল। ইতিহাস বলে , বর্ধমানের রাজা সভাপণ্ডিতকে তর্কে হারিয়ে “সার্বভৌম” উপাধি পেয়েছিলেন ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষরা। তখনই এই পরিবারের কাছে কিছু নিষ্কর সম্পত্তি আসে। সেই থেকে আজও চলে আসছে পুজো। হাতে লেখা পুথির নিয়মাবলী মেনে পুজো হয় এই বাড়িতে। পুজোয় ৩ দিন হয় ছাগ বলি।

এখানেও একচালার দুর্গা প্রতিমা, তবে মায়ের সঙ্গে অন্য কোনো দেবদেবী থাকেন না। পুরোনো হাতে লেখা পুঁথি মেনে আজও হয় মায়ের পূজা। এখানে এখনো বলির প্রথা চালু আছে। অষ্টমীতে ডাকিনী-যোগিনীর পূজা হয়, আর নবমীতে ১০৮ সূরাসূর অস্ত্রশস্ত্রের পূজা। বলির আগে বিশেষ নিয়ম মেনে “মাষ ভক্ত বলি” দেওয়া হয় সিদ্ধ চাল, মাসকলাই, সরষের তেল, হলুদ মিশিয়ে কলাপাতায় নিবেদন।
তবে দুই বাড়ির পুজো আলাদা হলেও সম্পর্ক গভীর। সর্বানী সন্ধিপুজোর সময় ভট্টাচার্য পরিবারের সদস্যরা বাজনা বাজিয়ে হাজির হন চক্রবর্তী বাড়িতে। সেখানেই একসঙ্গে পূজো অঞ্জলি দিয়ে উপবাস ভঙ্গ করেন দুই পরিবারের সদস্যরা।দশমীর দিনও থাকে মিলনের ছবি। সন্ধ্যায় সর্বানী মাকে চারপাড়া ঘুরিয়ে আনা হয়, সার্বণ মাকেও বেদি থেকে নামিয়ে বরণ করা হয়। তারপর শুরু হয় সিঁদুর খেলা। শেষে স্থানীয় লক্ষ্মীপুর ঘাটে একসঙ্গে বিসর্জন দেওয়া হয় দুই বোন সর্বানী ও সার্বণকে।

ঐতিহ্যের ধারাবাহিকতা অনুযায়ী আজও এই দুই পুজো ঘিরে ভিড় হয় চারপাশের গ্রাম থেকে। সর্বানী বাড়িতে হয় কালীপুজো, আর ভট্টাচার্য বাড়িতে পালিত হয় শিবদুর্গার পূজা। শতাব্দী প্রাচীন এই রীতি আজও সমানভাবে টিকে আছে। গ্রামবাসীর বিশ্বাস, দুই দেবী বোন একসঙ্গে থাকায় গ্রামে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় আছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের