নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - একই দিনে বিয়ে ঠিক হয়েছিল ২ বোনের। বাড়িতে কয়েকদিন ধরেই শুরু হয়েছিল জাঁকজমক করে অনুষ্ঠান। সারা বাড়ি ঘেরা প্যান্ডেল। এরই মাঝে সব শেষ। রহস্যজনক মৃত্যু হল দুই বোনের।বিয়ের দিন ভোরে বাড়ি থেকে উদ্ধার হলো দুই বোনের অচেতন দেহ। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই বোনকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর , ঘটনাটি রাজস্থানের যোধপুরের মনাই গ্রামের। দীপ সিংহের দুই মেয়ে শোভা ও বিমলা। দু’জনেই স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। পোখরানের জেমলা গ্রামের দু’জনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁদের। শনিবার ছিল বিয়ের দিন।শুক্রবার আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়। গ্রামের সকলে মজা করেছিলেন সেই অনুষ্ঠানে। পরের দিন সকালে উঠতে হবে বলে রাতে খেয়েদেয়ে শুয়ে পড়েন দুই বোন। এরপর আর তাঁদের কোনও সাড়া মেলেনি। ভোর ৪ টে নাগাদ নিয়মকাজ সারতে তাদের ডাকতে গিয়ে ঘর থেকে গোঙানির আওয়াজ শুনে চমকে যান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে ছুটে যান সবাই। দেখেন, তাঁদের শরীর নীল হয়ে গিয়েছে। তড়িঘড়ি দুই বোনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দুই বোন। এরপরেই প্রশ্ন তবে কি পরিবারের অমতে বিয়ে করছিলেন তারা? মৃতদের মামা যশবন্ত সিংয়ের অভিযোগ এই বিয়ে মানতে পারেননি দুজনে। তিনি বলেন , "আগে জালোরের ভিনমালের দু’জনের সঙ্গে ভাগ্নিদের বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু পরিবারের চাপে ভেঙে দিতে হয়। পরে পোখরানের জেমলা গ্রামে তাঁদের বিয়ে ঠিক হয়েছিল।" আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের