নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - প্রতিশোধের আগুন অত সহজে নেভেনা। বুঝিয়ে দিলেন এক যুবক। মায়ের প্রেমিককে একদশক পর নৃশংস খুন করলেন তিনি। খুনের পর মৃতের বুকে পা দিয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিলেন ওই যুবক। ঘটনার ভিডিও ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত শিউরে উঠেছে নেটিজেনরা।
সূত্রের খবর , ঘটনাটি কর্নাটকের মন্দির শহর ইয়ালম্বা মন্দিরের হুলিকাট্টি গ্রামের। অভিযুক্ত যুবকের নাম এরায়া মাথাপতি। ৫১ বছরের বাসাপ্পা হোসমানিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন মাথাপতি। সোমবার সন্ধ্যায় রাস্তায় হোসমানির পথ আটকান মাথাপতি। তিনি কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে ১৬ বার তাঁকে আঘাত করেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় হোসমানির। খুনের পর ফিল্মি কায়দায় নিহতের বুকে ওপর পা তুলে দাঁড়ান যুবক। এরপর ফোন লাগান পুলিশকে। পুলিশ এসে তাকে গ্রেফতার করলে সবটা স্বীকার করেন অভিযুক্ত। স্থানীয়রা ওই যুবকের সাহস দেখে হতবাক।
উল্লেখ্য , সাল ২০১৬। মাথাপতির মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় বাসাপ্পা হোসমানির। ওই বছরই তিনি মাথাপাতির মাকে নিয়ে পালিয়ে যান। ফলে মাথাপতি পরিবারটি ভেঙে যায়।পারিবারিক ভাঙন মেনে নিতে না পেরে প্রতিশোধের আগুনে একটু একটু করে ঘি ঢালছিলেন। অবশেষে কার্যসিদ্ধি করেই ফেললেন। গ্রেফতারের পর কোনোই আফসোস নেই তার।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের