নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাসের শুরুতেই স্বস্তির খবর এল গ্যাস গ্রাহকদের জন্য। দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির পর অবশেষে কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। নতুন দরে কিছুটা স্বস্তি পেতে চলেছেন হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার উপর অনেকটাই নির্ভর করে এই মূল্য। কখনও দাম বাড়ে, আবার কখনও কমে। তবে গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছিল। জানুয়ারিতে এক ধাক্কায় ১১১ টাকা দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বৃদ্ধি পায়। মার্চে দাম বাড়ে ৩১ টাকা। এপ্রিল মাসে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে ২১৮ টাকা বৃদ্ধি করা হয়। মে মাসে বড়সড় মূল্যবৃদ্ধির পর জুনেও আরও ৫৩ টাকা দাম বাড়ানো হয়েছিল।
অবশেষে জুলাই মাসে সেই ধারায় ছেদ পড়ল। ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম কমেছে ১৭৪ টাকা। ফলে এখন এর মূল্য দাঁড়িয়েছে ৩,০৮১ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সেটির দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলেই এই মূল্যছাড় সম্ভব হয়েছে। ইরানকে ঘিরে সংঘাতের সময় জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হয়েছিল। এখন সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে এলপিজি সরবরাহও ধীরে ধীরে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেই কারণেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের