নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্যান্টিন খরচ ঘিরে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। মাত্র এক বছরে ক্যান্টিনের বিল নাকি পৌঁছেছে এক কোটি টাকায়। আর এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সদ্য প্রাক্তন সচিব প্রিয়দর্শিনী মল্লিক। অভিযোগ সামনে আসতেই শিক্ষা মহল থেকে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্যান্টিন বাবদ এক বছরে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এত বিপুল ব্যয়ের যৌক্তিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অভিযোগ জমা পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ক্যান্টিন খরচের বিষয়টি সত্যিই ছিল এবং তদন্ত হলে তিনি যা জানেন, সবই তদন্তকারীদের সামনে তুলে ধরবেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রিয়দর্শিনী মল্লিক। তার দাবি, অভিযোগের দায় তার নয়, বরং এর জন্য প্রাক্তন সভাপতির ভূমিকাই খতিয়ে দেখা উচিত। উল্লেখ্য, দীর্ঘদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে দায়িত্ব সামলানোর পর সম্প্রতি তাকে সেই পদ থেকে সরিয়ে পুরনো কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকার। ঠিক তার পরই তার বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের