নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই সামনে এল নতুন চাঞ্চল্যকর দাবি। কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথ মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে বলে খবর প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়ায়। সেই ফ্ল্যাটে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নাম জড়াতেই বিতর্ক যেন আরও তীব্র হয়ে উঠে। আর সেই বিতর্কে এবার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ।
গত কয়েকদিন ধরেই কলকাতা পুরসভার স্ক্যানারে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি। বেআইনি নির্মাণের অভিযোগে তার বিভিন্ন ঠিকানায় নোটিশ প্রদান পাঠানো হয়েছে। এরই মধ্যে সমাজমাধ্যমে শোনা যাচ্ছে , কলকাতার ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটের যৌথ মালিক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জনৈক সায়নী ঘোষ। সেই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা।
গুঞ্জন ছড়িয়ে পড়ে, ওই ‘সায়নী ঘোষ’ আসলে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এরপরই বুধবার সকালে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন তিনি। সাফ জানিয়ে দেন, 'আমি বলতে পারছি না ইনি কে। কিন্তু নিশ্চিতভাবেই সেই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন।' সায়নী ঘোষ আরও লেখেন, ' আমি আমার ভোটারদের জানাতে চাই, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে। যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করছেন-এখনই থামুন।'
হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সাংসদ আরও বলেন, ' আমি এটা ছাড়ব না। ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষকে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ।’ এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের