নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জোরদার প্রস্তুতিতে ব্যস্ত। বুধবার বোলপুরে জেলা কোর কমিটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সভায় সর্তক বার্তা দেন দলীয় নেতা অনুব্রত মণ্ডল, সব কর্মীকে এক হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সূত্রের খবর, জেলায় জেলায় এখন চলছে তৃণমূলের বিজয়া সম্মিলনী। তার মধ্যে বাদ গেল না বীরভূমও। বিজয়া সম্মিলনীতে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান থেকে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল বলেন, ' নেতারা মুখে কথা বলেন, কিন্তু মাঠের কাজ করে ব্লক, অঞ্চল সভাপতি ও সাধারণ কর্মীরা। এইবার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে বীরভূমের ১১টি আসনে জয় নিশ্চিত করতে হবে।'
তিনি দলের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে একতা রক্ষা করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ' এখন সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে একসঙ্গে মাঠে নামতে হবে।' অনুব্রত আরও বলেন, ' মহিলারাই আমাদের মূল শক্তি। তাদের বেশি করে যুক্ত করতে হবে। তাদের সক্রিয়তা নিশ্চিত করতে হবে।' এছাড়া তিনি ভোটার তালিকায় কারচুপির হাত রুখতে ব্লক লেভেল অফিসার বা বিএলওদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের