নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। চীনা রোবট কুকুর প্রদর্শন করে বিশ্ব মঞ্চে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের জন্য মাথানত হয়েছে ভারতের। এই নিয়ে এআই সামিটকে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে উল্টো সুর তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর গলায়।
প্রথমবার দেশে আয়োজিত হচ্ছে এআই সামিট। এআই সামিটের ভূয়সী প্রশংসা করে তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “সার্বিকভাবে দেখলে এই এআই সামিট অতিথি তালিকা বেশ চমকপ্রদ। বহু দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতাদের একটা বড় অংশ এখানে এসেছেন এবং জোরালো বার্তা দিয়েছেন। সবাই কৃত্রিম বুদ্ধিমত্তার সুসংহত বিকাশ চাইছেন।“
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছিলেন, “এই এআই সামিটটা আসলে প্রচারে আসার ব্যর্থ চেষ্টা। ভারতের প্রতিভা ও তথ্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার বদলে এই সামিটে ভারতের তথ্য বিক্রি হচ্ছে। আর চীনা পণ্যকে ভারতের বলে দাবি করা হচ্ছে।“
উল্লেখ্য, নিজেদের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তৈরি ‘Orion’ নামে রোবট কুকুর। এমনটাই দাবি করা হয় নয়ডার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের তরফে। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, ‘Orion’ নামে রোবট কুকুরটি চীনা সংস্থা Unitree Robotics-এর তৈরি করা ‘Unitree Go2’ মডেল। অনলাইনে ২–৩ লক্ষ টাকায় কেনা হয়েছে রোবট কুকুরটি। তা প্রমাণ হতেই এআই সামিট থেকে বহিষ্কৃত করা হয়েছে যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়কে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের