নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সোমবার থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হচ্ছে এই সামিট। প্রথমবার দেশে আয়োজিত হচ্ছে এআই সামিট। কিন্তু সেখানে চীনা রোবট কুকুর প্রদর্শন করে ঘোর বিপাকে পড়ল নয়ডার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এআই সামিট থেকে বহিষ্কৃত করা হয়েছে যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়কে।
নিজেদের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তৈরি ‘Orion’ নামে রোবট কুকুর। এমনটাই দাবি করা হয় নয়ডার গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের তরফে। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, ‘Orion’ নামে রোবট কুকুরটি চীনা সংস্থা Unitree Robotics-এর তৈরি করা ‘Unitree Go2’ মডেল। অনলাইনে ২–৩ লক্ষ টাকায় কেনা হয়েছে রোবট কুকুরটি।
বিতর্কের সূত্রপাত হতেই প্রদর্শকদের উদ্দেশ্যে আইটি সচিব এস কৃষ্ণান স্পষ্টভাবে জানিয়ে দেন, “প্রদর্শকরা নিজেদের নয় এমন কিছু দেখাক, তা সরকার চায় না। আমরা চাই না এমন কোনও সংস্থা এখানে থাকুক, যাদের প্রদর্শিত জিনিস নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়।“ তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অভিষেক সিং জানান, “এই একটি বিতর্কের কারণে অন্যান্য অংশগ্রহণকারীদের আসল পরিশ্রম যেন ঢাকা পড়ে না যায়।“
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, “এআইসামিটে বিভ্রান্তি ছড়ানোর জন্য গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় ক্ষমাপ্রার্থী। আমাদের যে প্রতিনিধি প্যাভিলিয়নের দায়িত্বে ছিলেন, তিনি সঠিক তথ্য জানতেন না। রোবটটির প্রযুক্তিগত উৎস সম্পর্কেও তাঁর কোনও ধারণা ছিল না। ক্যামেরার সামনে আসার অতি উৎসাহে তিনি এমন কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছেন, যা বলার কোনও অধিকার তাঁর ছিল না।“
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের