নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ১১ মাসের শিশুকন্যার সঙ্গে সেলফি তুলে যমুনায় ছুড়ে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এমন ঘটনায় হতভম্ব পথচারীরা। পরে অভিযুক্ত বাবাকে ধরে ফেলেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
আগ্রার কাছে বদমাঘি গ্রামের বাসিন্দা রিঙ্কু। সোমবার স্ত্রী লক্ষ্মী ও মেয়েকে নিয়ে বাইকে বেরিয়েছিলেন। মেয়ের জন্য জামাকাপড় কিনতে যাচ্ছিলেন তাঁরা। আকবরা সেতুর উপর পৌঁছতেই তাঁদের বচসা শুরু হয়। তুমুল ঝামেলা বাধে। এরপর বাইক থামান রিঙ্কু। মেয়ের সঙ্গে ছবি তুলবেন বলে জানান। একটি সেলফিও তোলেন তিনি। অভিযোগ, এরপরেই ঘটে ভয়াবহ কাণ্ড। আচমকাই শিশুটিকে সেতু থেকে ছুড়ে দেন রিঙ্কু। নীচে তখন বয়ে চলেছে যমুনা।
বিষয়টি বুঝে আতঙ্কিত হয়ে পড়েন লক্ষ্মী। তিনি দ্রুত রেলিংয়ের কাছে ছুটে যান। অভিযোগ, তাঁকেও নীচে ফেলার চেষ্টা হয়। এমন দৃশ্য দেখে ছুটে আসেন পথচারীরা। তাঁরা রিঙ্কুকে ধরে ফেলেন। এরপর তাঁর উপর চড়াও হন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর শিশুটির খোঁজ শুরু হয়েছে। যমুনায় জোরদার তল্লাশি চলছে। শেষ খবর পর্যন্ত সন্ধান মেলেনি তার। সোমবার ছিল শিশুটির জন্মদিন। মাত্র ৩ দিন পরেই এক বছর পূর্ণ করত। এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।
অভিযুক্তের স্ত্রী লক্ষ্মী সংবাদমাধ্যমে মুখ খোলেন। তিনি জানান, ২০২৪ সালের ১৪ জুন বিয়ে হয়। বিয়ের পর থেকেই শুরু হয় পণের জন্য হেনস্থা। একসময় শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর বাবার বাড়িতে আশ্রয় নেন লক্ষ্মী। ভরতপুরের ডিগ এলাকার জাতোলি কাদমি গ্রামে থাকতেন। সেখানে প্রায় ৬ মাস কাটান তিনি। পরে স্বামী তাঁকে ফিরিয়ে নিয়ে যান।
লক্ষ্মীর আরও অভিযোগ, মেয়ে হওয়ায় রিঙ্কু খুশি ছিলেন না। এই বিষয় নিয়ে প্রায়ই অশান্তি হত। দাম্পত্য কলহ লেগেই থাকত তাঁদের। এদিনও ঝামেলা হয়েছিল বলে দাবি। ঘটনার পর রিঙ্কুর বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুকন্যাকে নদীতে ফেলার অভিযোগ রয়েছে। স্ত্রীকে ঠেলে দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পাশাপাশি নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের