নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক – কর্ণাটকের কংগ্রেস শিবিরে কি ভাঙন? সিদ্দারামাইয়াকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী পদে কি বসানো হবে শিবকুমারকে? এই সব জল্পনার মাঝে একই টেবিলে ব্রেকফাস্ট করলেন দুই বিবাদমান নেতা ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়া। ক্ষমতা বণ্টন নিয়ে আলোচনা করেন তাঁরা।
ব্রেকফাস্ট টেবিলে উপমা-রায়তা সহ কন্নড়দের প্রিয় সব প্রাতরাশের মেনু ছিল। ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মুখে একগাল হাসি। দ্বন্দ্ব মিটিয়ে ‘হাম সাথ সাথ হ্যায়’ বার্তা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, আপাতত ডিকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপমুখ্যমন্ত্রী দুই পদেই বহাল থাকবেন।
সম্প্রতি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী থাকছেন সিদ্দারামাইয়াই। ১৪০ জন বিধায়কের সকলেই আমার বিধায়ক। দলাদলি আমার রক্তে একেবারেই নেই। আমি আগেও বলেছি আমি হাই কমান্ডের প্রতি দায়বদ্ধ। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করবেন।“
উল্লেখ্য, ২ বছর আগে ফের কর্ণাটকের মসনদে বসে কংগ্রেস। তখন থেকেই সিদ্দারামাইয়ার শিবির এবং ডি কে শিবকুমারের শিবির ভাগ হয়ে যায়। দীর্ঘ টানাপড়েনের পর সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী ও শিবকুমারকে উপমুখ্যমন্ত্রীর কুর্সি দেওয়া হয়।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...