নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - কারখানা থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাস্তায় খুন হলেন চামড়া কারখানার এক মহিলা কর্মী। সন্ধ্যার ব্যস্ত সময়ে এভাবে বাইকে এসে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকায়।
সূত্রের খবর, মৃতার নাম বিলকিস বিবি। তিনি এস.এম. ইন্টারন্যাশনাল নামে একটি চামড়ার কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ টা নাগাদ কাজ শেষ করে কারখানা থেকে বেরিয়ে আসছিলেন তিনি। সেই সময়েই হঠাৎ বাইকে করে এসে পড়ে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। মুহূর্তের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে বিলকিসের ওপর হামলা চালায় তারা।
হামলার শব্দ শুনে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন কারখানার অন্যান্য কর্মীরা। তাঁরা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়া বিলকিসকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা।
ঘটনার তদন্তে নেমে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে, ব্যক্তিগত টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, বিলকিস বিবির স্বামী করিম গাজী। এটি তাঁদের উভয়েরই দ্বিতীয় বিয়ে। সেই সূত্রেই দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই অশান্তি চলছিল বলে অনুমান তদন্তকারীদের। তবে ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের পরিচয় ও আসল উদ্দেশ্য নিয়েও চলছে জোরদার তদন্ত। এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের