6a749684dcb68_Gallery_1786025499157
আগস্ট ০৬, ২০২৬ বিকাল ০৭:৪৫ IST

দুর্নীতির অভিযোগ, এবার ঝাড়খণ্ডে হেমন্তের পদত্যাগ চেয়ে পথে আরশোলারা

নিজস্ব প্রতিনিধি , রাঁচি - ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা নিয়ে ক্ষোভ এবার বড় আন্দোলনের রূপ নিচ্ছে। একের পর এক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছে পড়ুয়ারা। এই আন্দোলনে সমর্থন জানায় ককরোচ জনতা পার্টিও।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। গত দু’বছর ধরে পরীক্ষা ব্যবস্থায় সমস্যা চলছে বলে দাবি আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে বিক্ষোভ শুরু করেছেন ছাত্ররা।

পরীক্ষার্থীদের মূলত তিনটি দাবি রয়েছে। প্রথমত, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। সিবিআই এবং ইডির মাধ্যমে তদন্তের দাবিও জানিয়েছে তারা। দ্বিতীয়ত, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। তৃতীয় দাবি, গোটা পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। যোগ্য প্রার্থীরা যাতে ন্যায্য সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছে আন্দোলনরত ছাত্ররা।

এই দাবিতেই অনশনে বসেছেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাঁদের সমস্যার দিকে নজর দিচ্ছে না। তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাঁরা।এর আগে হেমন্ত সোরেনের অপসারণের দাবিতে তিরঙ্গা যাত্রা করেন ছাত্ররা। এবার আগামী সোমবার বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংসদ ভবন অভিযানের ধাঁচে এই কর্মসূচি হবে বলে জানান আন্দোলনকারীরা।

এদিকে ছাত্রদের বিক্ষোভ নিয়ে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজভবনের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক বিষয়। রাজ্যপাল জানান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা জরুরি। নিয়ামক সংস্থাগুলিকে এমনভাবে কাজ করতে হবে, যাতে কোনও সন্দেহ তৈরি না হয়।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যপালকে আশ্বাস দেন। আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। তবে সরকারের আশ্বাসে এখনও আস্থা রাখতে চাইছেন না ছাত্ররা। তাঁদের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

এক আন্দোলনকারী বলেন, 'আমরা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু সরকার আমাদের দাবিগুলি পূরণে কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই'।

এদিকে ককরোচ জনতা পার্টিও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের দাবি, পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। যোগ্য প্রার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে। আগামী সোমবারের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের নজর বেড়েছে। ছাত্রদের এই আন্দোলন কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন

ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ! মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, পদত্যাগের দাবি বিজেপির
আগস্ট ৩১, ২০২৬

বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি

চিকেনস নেক-এর নিরাপত্তায় নজর! সিকিমের প্রথম রেলপথ দ্রুত তৈরির দাবি সাংসদের
আগস্ট ৩১, ২০২৬

সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের