নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কিছুদিন আগে দুর্গাপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কোচবিহার। এদিন জেলা শাসক দফতরের অফিসে জমা দেওয়া হয় স্মারকলিপি।
সূত্রের খবর , মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে শহরে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষ হয় জেলা শাসকের দফতরের সামনে , যেখানে বিজেপি নেতা নেত্রীরা স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন। এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় জেলা বিজেপির নেত্রী মালতি রাভা রায়কে পুলিশ ধাক্কা দেয় বলে অভিযোগ ওঠে। ঘটনার তীব্র প্রতিবাদে জেলা শাসকের দফতরের সামনে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে ঘিরে কোচবিহারে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।
জেলা বিজেপির নেত্রী মালতি রাভা এপ্রসঙ্গে জানান , '' রাজ্যে নারী নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। এমনকি প্রশাসন এই সমস্ত ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে এসেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে , তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। মহিলাদের নিরাপত্তা শুধু রাজ্যের সাধারণ মানুষ নয় , রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রেও নেই।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের