নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি – আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ কেন্দ্রে। বৃহস্পতিবার প্রথম দফায় ৮৮ জন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে নাম রয়েছে সদ্য কংগ্রেস ত্যাগী সাংসদ প্রদ্যুৎ বরদলুই। এরপরই নিজের নাম কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে কেটে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন প্রদ্যুৎ বরদলুই পুত্র প্রতীক বরদলুই।
কংগ্রেসের হাইকম্যান্ডকে চিঠি লিখে প্রতীক বরদলুই জানিয়েছেন, “সেই ছোটবেলা থেকে আমি কংগ্রেসের আদর্শে সম্পৃক্ত হয়ে বড় হয়েছি। তাই দলের অসম্মান চাই না। দলের কর্মীদের প্রতি সৎ থাকতে চাই। আমি জানি এই পরিস্থিতিতে যারা কংগ্রেসের দিকে তাকিয়ে আছেন, কংগ্রেসের হাজার হাজার কর্মী, তাঁরা আমার উপর বিশ্বাস রাখতে পারবেন না। তাই আমার প্রার্থীপদ বাতিল করে দেওয়া হোক।“ প্রার্থীপদ বাতিল হলেও কংগ্রেসের প্রতি অনুগত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দিশপুর থেকে টিকিট পেয়েছেন প্রদ্যুৎ বরদলুই। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গেলেন তাঁরা। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, অজন্তা নিয়োগ, চন্দ্রমোহন পাটওয়ারি এবং রূপেশ গোয়ালার মতো মন্ত্রী। টিকিট পাননি নিজের আসন হাফলং থেকে মন্ত্রী নন্দিতা গারসোলা, গুয়াহাটি পূর্ব থেকে বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের