নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভায় নতুন রাজনৈতিক সমীকরণের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। দলবদল করে এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন সাংসদরা এবার সংসদ ভবনে পেলেন পৃথক কার্যালয় ও আলাদা আসনের অধিকার। আর সেই সুবাদেই প্রথমবার লোকসভায় স্বতন্ত্র দল হিসেবে জায়গা করে নিল এনসিপিআই। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকের পর জানা যায়, সংসদে এনসিপিআইয়ের সাংগঠনিক কাঠামো গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, লোকসভায় দলের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন তৃণমূলের সংসদীয় দল পরিচালনার অভিজ্ঞতা থাকায় তাকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারকে দলের মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদলনেতার দায়িত্ব পেতে চলেছেন বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায়। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে ১৯ জুলাই এনসিপিআইয়ের সাংসদদের বৈঠকে এই সিদ্ধান্তগুলিতে আনুষ্ঠানিক সিলমোহর পড়বে। এছাড়াও কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকেও প্রথমবার পৃথক দল হিসেবে অংশ নেবে এনসিপিআই। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় সংসদে দলের সাংগঠনিক ও সংসদীয় অধিকার নিশ্চিত করার বিষয়টি এগিয়েছে।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের