নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের ঔদ্ধত্যের অভিযোগ উঠলো সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ , সোমবার সকালে দিনহাটা শহরে পৌরসভার এক সাফাই কর্মীকে বেধড়ক মারধর করেন এক সিভিক ভলান্টিয়ার। যার জেরে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখান পৌরসভার সমস্ত সাফাই কর্মীরা।
সূত্রের খবর , কোচবিহার জেলার দিনহাটা শহরে সোমবার সকালে এক সাফাইকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে ছড়ায় তীব্র চাঞ্চল্য। আক্রান্ত সাফাই কর্মীর নাম শ্যামল সেন। অভিযোগ , দিনহাটা পৌরসভার ওই সাফাইকর্মীকে কোনও প্ররোচনা ছাড়াই এক সিভিক ভলান্টিয়ার মারধর করেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনার তীব্র প্রতিবাদে সরব হন অন্যান্য পৌরসভার সাফাইকর্মীরা।

এদিন বিক্ষোভকারীরা দিনহাটা থানার সামনে জড়ো হয়ে দিনহাটা - কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় প্রায় দু'ঘণ্টা ধরে সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী সহ সাধারণ মানুষেরা।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবীর সাহা চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এমনকি উপযুক্ত তদন্ত সহ প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। তার আশ্বাসের পরেই অবস্থান তুলে নেন বিক্ষোভরত সাফাইকর্মীরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।

আক্রান্ত সাফাই কর্মী শ্যামল সেন এপ্রসঙ্গে জানান , ''প্রতিদিনের মত এদিনও আমি কাজে এসে হাজিরা দেই। তারপর ইউনিয়ন অফিসের সামনে দাঁড়াই। এরপর ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় আসে। উনি আমায় জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি। তারপরই আমাকে উনি মারধর শুরু করে দেন। এমনকি আমার পিছু করেন। তারপর অফিসের সামনে এসে আমাকে আবারও মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে আজ আমরা বিক্ষোভে সরব হই।''
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের