নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীপাবলীর রাতে উৎসবের আনন্দের মাঝেই আতঙ্ক ছড়াল দিনহাটার সাহেবগঞ্জ রোড এলাকার নতুনপাড়ায়। সোমবার গভীর রাতে একটি বাড়ির প্লাস্টিক সহ ইলেকট্রনিক্স সামগ্রীর গুদামে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
সূত্রের খবর , ওই গুদামে বিপুল পরিমাণ প্লাস্টিক , চটের বস্তা সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ মজুত ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দাহ্য বস্তুগুলির কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার টানা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ অন্যান্য পুলিশকর্মীরাও। তারা গোটা পরিস্থিতি পরিদর্শন করেন। এমনকি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল সহ পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। দীপাবলীর রাতে এই আগুন লাগার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের