নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কুরুচিকর মন্তব্য মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। পুলিশি হাজিরার নির্দেশের বিরুদ্ধে তার আবেদন শুনতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অনীহা প্রকাশ করে মামলাটি খারিজ করে দিল শীর্ষ আদালত। শুনানির সময় আদালতের পর্যবেক্ষণও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চর্চা।
ঘৃণাসূচক মন্তব্য সংক্রান্ত মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চে মামলার শুনানি হয়। মহুয়ার পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানান, পুলিশ নোটিশ অনুযায়ী সাংসদকে তার লোকসভা কেন্দ্রের একটি থানায় সশরীরে হাজির হতে বলা হয়েছে। তিনি দাবি করেন, অতীতে সেখানে গেলে তার দিকে ডিম ছোড়া হয়েছিল। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।
তবে এই যুক্তি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও কারণ তারা দেখছে না। শুনানির সময় বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, একজন জনপ্রতিনিধির পক্ষে ডিম নিক্ষেপের আশঙ্কা দেখিয়ে এমন আবেদন করা গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে আদালত মন্তব্য করে, 'আপনি একজন সাংসদ। রাজনীতির ময়দানে নেমেও ডিম ছোড়ার মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছেন? যেখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকের ওপর গুলি সহ্য করেছেন, সেখানে ডিমের ভয়ে এরকম আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসাই উচিত নয়।'
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের