নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ২০২০ সাল থেকে দিল্লি হিংসা মামলায় এখনও জেলবন্দি রয়েছেন খালিদ-উমর সহ ৯ জন। তাঁদের বিরুদ্ধে দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ৫ বছর পরও বড়সড় ধাক্কা খেলেন উমর খালিদ, শারজিল ইমাম। সোমবার শারজিল-উমরের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
জামিনের আবেদন করেছিলেন উমর খালিদ, শারজিল ইমাম। এদিন তাঁদের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ। বিচারপতির বেঞ্চ জানিয়েছে, শারজিল-উমরের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে।
এর আগে দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন উমর খালিদ, শারজিল ইমাম, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, আতহার খান, মিরান হায়দার, আবদুল খালিদ সাইফি, গুলফিশা ফাতিমা এবং শাদাব আহমেদ। দিল্লি হিংসা মামলা ওঠে বিচারপতি নবীন চাওলা এবং শৈলন্দর কাউরের বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ জানায়, খারিজ করে দেওয়া হল জামিনের আবেদন।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় ষড়যন্ত্রকারী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় উমর খালিদকে। জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতার গ্রেফতারি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের