নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মঙ্গলবার দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩ টি আসন ছেড়ে দিয়েছে ঘাসফুল শিবির। প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৭৪ জন বিধায়ক। সেই বাদ পড়ে যাওয়ার তালিকায় রয়েছেন ৩ বারের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। টিকিট না পেয়েও হতাশ নন তিনি।
২০১১ সাল থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। ২০১১ সালে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী হয়েছিলেন। টানা ১৫ বছর ধরে বিধায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বারাসত বিধানসভা কেন্দ্রের ৩ বারের বিধায়ক তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে সব্যসাচী দত্তকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। টিকিট না পেয়ে চিরঞ্জিত জানান, “অনেক বছর বিধায়কের ভূমিকায় কাজ করলাম। আমি নিজেই এ বার দিদির কাছে অব্যাহতি চেয়েছি।“
তিনি আরও জানান, “আমারও তো বয়স হয়েছে। এখন আর আগের মতো কাজ করতে পারি না। তাই দলকে জানিয়েছিলাম যাতে এ বার টিকিট আমাকে না দেওয়া হয়। দল আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। দুটো একসঙ্গে সামলাতে পারছিলাম না। এবার আরও বেশি করে ছবি আঁকব, ইলাস্ট্রেশন করব। আরও লিখব।“
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের