*ধর্ষণের পরেও নাবালিকার বাড়িতে সেটেলমেন্টের প্রস্তাব , কাউন্সিলরের কাণ্ডে উত্তাল মধ্যমগ্রাম*
নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শহরের বুকে ঘটে গেল আবারও এক ধর্ষণের ঘটনা। মধ্যমগ্রামের নতুনপাড়া এলাকায় এক ১২ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, ফের একবার খবরের শিরোনামে মধ্যমগ্রাম এলাকা। আর এবার সেখানে নতুনপাড়া এলাকায় ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্বাস, বয়স ৫৫। নির্যাতিতার পরিবারের অভিযোগ, শুক্রবার ওই নাবালিকাকে মাঠে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। নাবালিকা বাড়িতে এসে তার মাকে সবটা জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসায় রীতিমতো ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শুধু তাই নয়, নির্যাতিতার মা দাবি করেন, অভিযুক্ত আব্বাস সর্ম্পকে তার ভাই হয়। এরপর স্থানীয়দের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় খবর দিলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
অন্যদিকে, অভিযুক্ত আব্বাসের পরিবার এই ঘটনাটি মানতে নারাজ। তার পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে আব্বাসকে ফাঁসানো হচ্ছে। এই প্রসঙ্গে আব্বাসের পুত্রবধূ জানান, 'খবরটা পাওয়ার পর যখন বাচ্চাটির বাবা - মাকে ডেকে পাঠানো হয় তখন তারা বলে তাদের মেয়ের সঙ্গে এরম কিছু ঘটেনি। আমাদের জমি সংক্রান্ত বিবাদের জন্য তাদেরকে ফাঁসানো হয়েছে। যেহেতু তারা গরীব তাই আমাদের কাছ থেকে টাকা হাতানোর জন্য স্থানীয় বাসিন্দারা তাদের এই বিষয় নিয়ে চাপ দেওয়ার কথা বলে। তবে যদি সত্যি এরম কিছু ঘটে থাকে তাহলে নিশ্চয় শাস্তি চাইবো।'
তবে, এই ঘটনার পর একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল কাউন্সিলর কিশোর কুমার রায় একটি সালিশি সভা ডেকে ঘটনাটি মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। যদিও তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ' আমি খবরটা পাওয়ার পর বলি এটা সম্পূর্ণ আইনি বিষয় পুলিশ যা করার করবে। আর এই বিষয়ে কি সালিশি সভা করব এইসব বিষয়ে কোনো সালিশি সভা হয়না। যদি আব্বাস দোষী সাব্যস্ত হন, তবে তার কঠোর শাস্তি হওয়া উচিত।'
স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্বাস এর আগেও একই ধরনের ঘটনায় একবার গ্রেফতার হয়েছিলেন। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপশি পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের