নিজস্ব প্রতিনিধি , লখনউ - পুরুষদের সঙ্গে বন্ধুত্বের পর ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা আদায়। সেই ঘটনায় গ্রেফতার তরুণী। অভিযুক্তের নাম পল্লবী সিংহ রাজপুত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি পল্লবীর বিরুদ্ধে অভিযোগ করেন হাই কোর্টের এক আইনজীবী। যৌনতার ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আইনজীবীর দাবি, বহু পুরুষকে নিজের রূপের জালে ফাঁসাতেন তিনি। কখনও বিয়ের প্রস্তাবও দিতেন। ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়ার পর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবিই ব্যবহার করতেন ব্ল্যাকমেলের অস্ত্র হিসেবে। প্রথমে নির্দিষ্ট ব্যক্তিকে নিশানা করতেন পল্লবী। তাঁর সম্পর্কে আগে থেকেই তথ্য জোগাড় করতেন। পারিবারিক পরিচয় থেকে ব্যক্তিগত তথ্য। সব কিছুই জানার চেষ্টা করতেন।
এরপর ডেটিং অ্যাপ বা সমাজমাধ্যমে যোগাযোগ করতেন। ধীরে ধীরে গড়ে উঠত বন্ধুত্ব। তারপর শুরু হত আসল পরিকল্পনা। পুলিশের দাবি, ফোনে শুরু হত ঘনিষ্ঠ কথাবার্তা। যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনের মাধ্যমে বিশ্বাস তৈরি করা হত। পরে ওই পুরুষকে আরও ঘনিষ্ঠ হতে প্ররোচিত করতেন তরুণী। সেই সময়ই ছবি বা ভিডিয়ো তুলে রাখা হত বলে জানা গেছে। পরে সেই ছবি পাঠিয়ে টাকা চাওয়া শুরু হত।
কেউ টাকা দিতে না চাইলে চাপ আরও বাড়ত। কখনও পুলিশে অভিযোগ করার ভয় দেখানো হত। কখনও জেলে পাঠানোর হুমকি দেওয়া হত। এমনকি খুনের ভয়ও দেখানো হয়েছে। কারও কাছ থেকে লাখ টাকা নেওয়া হত। আবার কারও কাছ থেকে আদায় করা হয়েছে কোটি টাকা। মূলত বিত্তশালী পুরুষরাই ছিলেন তাঁর নিশানায়। শুধু ব্ল্যাকমেল নয়। দাবি মতো টাকা না পেলে আরও বড় বিপদে ফেলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধর্ষণ, খুনের চেষ্টা-সহ নানা ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হত।
জানা গেছে, পল্লবীর অভিযোগের ভিত্তিতে অন্তত ৫ জনকে জেলও খাটতে হয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। পুলিশের আরও দাবি, পল্লবী একাধিক পরিচয় ব্যবহার করতেন। বিভিন্ন মানুষের কাছে আলাদা নামে নিজের পরিচয় দিতেন তিনি। সমাজমাধ্যম ও ডেটিং অ্যাপে 'সুইটি তিওয়ারি' নামে অ্যাকাউন্ট চালাতেন বলে জানা গিয়েছে। সেই নামেই পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন। ইতিমধ্যে পল্লবীর একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছবিতে বিছানার উপর ৫০০ টাকার নোটের বান্ডিল দেখা যাচ্ছে। সেই টাকার পাশে শুয়ে থাকতে দেখা যায় এক মহিলাকে। ছবিটি পল্লবীরই কি না, তা অবশ্য স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। বন্দুক হাতে আরও একটি ছবি সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, সেই ছবির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়াগরাজ থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। পল্লবীর খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, একা এই কাজ চালানো সম্ভব নয়। এর পিছনে একটি সংগঠিত চক্র থাকতে পারে। পল্লবীর সঙ্গে আরও কয়েক জন মিলে এই কাজ চালাতেন কি না, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের