নিজস্ব প্রতিনিধি , মালদহ - গঙ্গার পার ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবিতে সিপিআইএমের মিছিল। এলাকার সেচ দফতরে ডেপুটেশন দিতে গিয়ে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। পরিস্থিতি সামাল দিতে সেচ দফতরের সামনে ছিল বিশাল পুলিশ বাহিনী। বাম কর্মীরা পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , এদিন গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবিতে সেচ দফতরে ডেপুটেশন দিতে যায় বাম কর্মী সমর্থকরা। এদিন সেচ দফতরের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত হয় বাম কর্মীরা। তাদের রুখতে আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বাধা প্রাপ্ত হয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে সিপিএম সমর্থকরা। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে সেচ দফতরের গেট ভেঙে ঢুকে পরে তারা।
ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ' এই সমস্যা আজকের নয়। কিন্তু এক্ষেত্রে সরকারের কোনো কার্যকরী ভূমিকা নেই। যে মানুষ সহায় সম্বল হারিয়ে রাস্তায় রয়েছে তাদের কাছ থেকেও এরা চুরি করছে। পুলিশ গেট আটকেছে, আমরা বাম কর্মীরা লাথি মেরে গেট ভেঙেছি।'
প্রসঙ্গত , লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে সুবর্ণরেখা, গঙ্গা সহ একাধিক নদী। এর মধ্যে গঙ্গার পার ভাঙ্গনের ফলে বিপর্যস্থ মালদহ জেলা। ভাঙ্গনের জেরে আস্ত একটি আইসিডিএস স্কুল নদীগর্ভে চলে যায়। এই ভাঙনকেই জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবিতে মিছিল সিপিএমের।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের