নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সিউড়ি কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ , মিড ডে মিলের মান অত্যন্ত নিম্নতর হওয়ায় শিশুরা মুখেও তুলতে পরছেনা সেই খাবার। বৃহিস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
সূত্রের খবর , বেশ কিছুদিন ধরে সিউড়ির কুলেরা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান অত্যন্ত নিম্নমানের হয়ে যায়। অভিযোগ , প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ে মিড ডে মিলে খাবারের মান ক্রমশ খারাপ হতে শুরু করে। শিশুরা মুখেও তুলতে পারেনা সেই খাবার। বারংবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়না। এরপর বৃহস্পতিবার দুপুরে অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীকে বিদ্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখান। এরপর বিদ্যালয়ের গেটে লাগিয়ে দেওয়া হয় তালা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সিউড়ি থানার পুলিশ। এরপর পুলিশ অভিভাবকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ , এই বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না যারা করেন তাদের কাছেও অত্যন্ত নিম্নমানের রান্নার সামগ্রী দেওয়া হয়। এমনকি তারা কিছু বললে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। অন্যান্য বিদ্যালয়ে ডিম , মাছ , মাংস দেওয়া হলেও এই বিদ্যালিয়ে তার কিছুই জোটে না বলে দাবি করেন বিদ্যালয়ের রাঁধুনিরা। তবে ঘটনা সম্পূর্ন অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এপ্রসঙ্গে বিদ্যালয়ের রাঁধুনিরা জানান , ''অন্যান্য বিদ্যালয়ে যেখানে মাছ , মাংস , ডিম সব রান্না হয় সেখানে এই কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে তার কিছুই হয়না। খাবার বানানোর জন্য যে সামগ্রীর প্রয়োজন তাও সমস্ত অত্যন্ত নিম্নমানের ও একদমই অল্প পরিমানের। এই নিম্নমানের সামগ্রীর জন্য খাবারের মানও নিম্নমানের হয়। প্রধান শিক্ষককে বললে তিনি আমাদের হুমকি দেন যে কাজ থেকে বের করে দেবেন।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের