নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোটর ভেহিক্যাল আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাড়ল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি। কালীঘাট থানার পাঠানো নোটিশের জবাব দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় নথি জমা পড়েনি বলে দাবি পুলিশের। ফলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ফের অভিষেককে নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে কালীঘাট থানা।
গত বৃহস্পতিবার মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় FIR দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নথি জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। তবে পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে কোনও জবাব বা প্রয়োজনীয় নথি থানায় পৌঁছায়নি। এই ঘটনার সূত্রপাত রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দার অভিযোগ থেকে।
অভিযোগে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে দুই নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে ঝুলে যাতায়াত করছিলেন, যা মোটর ভেহিক্যাল অ্যাক্টের ১২৩ ও ১৮৪ ধারার পরিপন্থী। অভিযোগকারী আইন অনুযায়ী এই ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা অন্যান্য মামলাও তার আইনি চাপ বাড়িয়েছে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের